সেই ২০১১ সালে কয়েক জন কলেজে পড়ুয়া ছেলে টিফিনের টাকা আর নিজের হাত খরচের টাকা থেকে কিছু কিছু করে জমিয়ে মাত্র ৩৩ টা কম্বল দিয়ে শীতার্তদের পাশে দাঁড়ানোর যাত্রা শুরু করে। সেখান থেকে শুরু করে প্রতি বছর বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে আসছে – Light of Hopes Youth Foundation । বিভিন্ন সময় পথশিশুদের ঈদের পোশাক, ঈদের আগের দিন পথশিশুদের হাতে মেহেদী দেয়া, ফলের দিনে পথশিশুদেরকে নিয়ে ফল উৎসব, শীতের দিনে পিঠা উৎসব এছাড়াও রমযানে এতিমখানায় ও বিদ্ধাশ্রমে ইফতার করানো সহ তাদের সাথে একবেলা সময় কাটানো এবং তাদের নতুন পোশাক দেয়া এগুলো যেন এই ফাউন্ডেশনের ছেলে মেয়েদের প্রতি বছরের সঙ্গী হয়ে গেছে। পাশা-পাশি বন্যার্তদের সাহায্য ছাড়াও তারা প্রতি বছর কিছু অসহায় বেক্তিকে সাবলম্বি হতে সহায়তা করে আসছে।
প্রতি বছরের মতো এই বছরও তারা ঢাকার বাইরে সাহায্য করতে চাচ্ছে, আপনাদের সহযোগিতায় বিগত বছর গুলতে তাদের দেয়া শীতের কম্বলসমূহ –
আপনার ভালোবাসা,শীতার্তদের উষ্ণতা ২০১১ থেকে ২০১৮ …
২০১১ সাল = ৩৩টা কম্বল
২০১২ সাল = ৮০টা কম্বল
২০১৩ সাল= ১০০+ কম্বল
২০১৪ সাল = প্রায় ৪০০ কম্বল
২০১৬ সাল= ১০৫০ কম্বল
২০১৭ সাল = ১২৫০ কম্বল
২০১৮ সাল= ৭০০ কম্বল

ফাউন্ডেশনের সভাপতি সাইফ জামান জানিয়েছেন-
বরাবরের মতোই ইতিমধ্যেই তাদের কাছে গাইবান্ধা , পঞ্চগড় , বান্দরবান থেকে সাহায্যের জন্য ফোন এসেছে। সকলেই তাদের অসহায়ত্বের কথা জানিয়েছে । তিনি আরও বলেছেন, আমাদের ঢাকায় শীতের তেমন প্রভাব না থাকলেও সেই সব অঞ্চলে শীত কিন্তু জেঁকে বসেছে। আমরা কথা দিয়েছি সাধ্যমত তাদের পাশে থাকবো । কিন্তু কতটা পাশে দাঁড়াতে পারবো সেটা নির্ভর করছে আপনাদের সকলের উপর। প্রতি বছরের নেয় এই বছরেও প্রতি কম্বল ২২০ টাকা মূল্য ধরে একজন অসহায় শীতার্তের পাশে দাঁড়ানোর কথা বলেছেন।