১৯৪৫ সালের ১৬ অক্টোবর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছর দিনটি বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়।
কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর যৌথ উদ্যোগে বিশ্বের
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুক্রবার (১৬ অক্টোবর) পালিত হবে “বিশ্ব খাদ্য দিবস-২০২০”।
এবারের প্রতিপাদ্য হলো “সবাইকে নিয়ে একসাথে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, আমাদের কর্মই আমাদের ভবিষষ্যৎ”।
বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক সেমিনার, কারিগরি সেশন, জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমসহ কৃষি মন্ত্রণালয় নানা কর্মসূচি হাতে নিয়েছে।
এ বিষয়ে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকায় একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মতিয়া চৌধুরী,
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কো দোংইয়ু অনলাইনে বক্তব্য রাখবেন।
তারিখ ১৬-১০-২০২০ ইং,মোহাম্মদ হাসান আজকের সকাল ২৪ ডট কম প্রতিনিধি :
