অবশেষে চার বছরের শিশু ধর্ষক গ্রেফতার।

সম্রাট প্রধান : নরসিংদী প্রতিনিধি।


শিবপুর উপজেলার মুরগীবের এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় আসামি রিফাত মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ২ সেপ্টেম্বর (শনিবার) ভোর সাড়ে ৪ টার দিকে তথ্য প্রযুক্তির সাহায্যে রিফাতের গতিবিধি পর্যবেক্ষণ করে সিলেটের মাধবপুর থেকে আটক করা হয়। আটককৃত রিফাত মোল্লা (১৮) উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবের গ্রামের মোজাম্মেল মোল্লার ছেলে। অভিযোগের বিবরণীতে জানা যায়, ওই শিশুর মা গর্ভবতী হওয়ায় মুরগীবের বাবার বাড়িতে প্রায় এক মাস যাবত অবস্থান করছেন। ওই শিশুর নানার বাড়ীর পাশাপাশি রিফাতের বাড়ি হওয়ায় তাদের বাড়িতে আসা–যাওয়া করত এই শিশু। শিশুটিকে একা পেয়ে বিস্কুট খাওয়ানোর কথা বলে ঘরের ভিতরে ডেকে নিয়ে তাকে জোর করে ধর্ষণ করে রিফাত। এ সময় শিশুটির কান্নাকাটি শুনে শিশুর নানী ও মামী রিফাতের বাড়িতে গিয়ে দরজা খুলতে বললে সে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজনসহ শিশুকে উদ্ধার করে প্রথমে পাশে একটি বাজারে ঔষধের দোকানে নিয়ে যায় দোকানদার অপরাগতা প্রকাশ করলে পরে সেখানে থেকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে রিফাতকে আসামি করে থানায় মামলা করেন। ২৩ আগষ্ট (বুধবার) মামলা নং-৩১, মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিনহাজ। শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *