অধরা আলো’র কবিতা

মানবতার ক্রন্দন
অধরা আলো

মানবতার আজ হয়েছে দংশন
বুদ্ধি আবেগ আদর্শ
সকলি ক্রয়,বিক্রয়ের পণ্য
জীবন আজ সস্তা হয়েছে
টাকার কাছে সবি নগণ্য।

কাল ছিলো যার মুখের বুলি নীতিতে পরিপূর্ণ
আজ তারি কাছে নীতি অতি ক্ষীণ ;
অর্থের কাছে বিক্রিত মানব জাতিকুল
শূণ্যের কোঠায় পৌছেছে ন্যায় -নীতি আদর্শের মূল ।

হাতে তুলেছে বন্দুক বোমা,গোলা বারুদ
ভারী মেশিনগান কাধেঁ নিয়ে ঘুরে অবিরত,
মানুষ তো আজ মানুষ নহে,পশুর সমতুল্য
ন্যায় অন্যায়ের নেইতো বালাই স্বার্থের জন্য
পাখির মত মারছে মানুষ অহরহ ।

বিচার নহে আজ কোট-কাচারিতে, নদীর জলে
আনাচে কানাচে, ফুটপাতে পরে থাকে লাশ,
লাল সবুজের পতকা কুলশিত স্বাধীনতার সর্বনাশ।

মানবতা আজ গুমরে কাঁদে, কূল হারা তটে বসে ;
ছোট ছোট শিশুরা হচ্ছে নির্যাতিত,
ধর্ষন হচ্ছে নেশার মত।

এাণের নামে গরীব দুখির হক হচ্ছে লুন্ঠিত,
ক্ষুধার জ্বলায়, নীরব কান্নায়, দেশ আজ জর্জরিত।
কাজ হারিয়ে শ্রমিক কত, ঘুরে দ্বারে দ্বারে,
এিশ লক্ষ প্রাণের বিনিময়ের, স্বাধীননতার সম্মান আজ ক্ষুন্ন।
জ্ঞান শূণ্য জাতিকুল আজ, মানবতা যত সাদা কাফনে মোড়ানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *