স্বার্থপর ভালোবাসা-ফরিদা সুলতানা

স্বার্থপর ভালোবাসা-
ফরিদা সুলতানা

ভালোবাসা তুমি কি স্বার্থপর?
তুমি কেন কষ্ট দাও কোটি মানুষকে।
তোমাকে কি কেউ কখনো পেয়েছে?
মিথ্যার পৃথিবীতে কোথায় পাব তোমাকে।
একটু স্বার্থে আঘাত করলেই তোমার আসল
চেহারা স্পষ্ট হয়।
তাহলে যুগ যুগ ধরে মানুষ তোমাকে পাবার
জন্য কেন এতো কাঁদে।
তুমি কি নিঃস্বার্থভাবে ধরা দিয়েছ কাউকে।
শিরি_ফরহাদ, লাইলী_মজনু, রোমিও_জুলিয়েট জীবন দিয়েছিল তোমাকে
পাবার আশায়।
তার পরও তুমি তাদের হওনি।
কেন তুমি এতো নিষ্ঠুর?
আর চাইনা তোমাকে, থাকো তুমি,
তোমার স্বার্থপরতা নিয়ে।
না হয় বাকি জীবনটা কেটে যাবে
মরুভূমিতে।
Open photo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *