শিক্ষক বাতায়নে সেরা উদ্ভাবক তাসলিমা ও নাহার

মনির আসলামী, ভোলা থেকে।
পাক্ষিকের ‘সেরা নেতৃত্ব’ ও “সেরা উদ্ভাবক” ক্যাটাগরিতে চরফ্যাশন সরকারী টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক , তাসলিমা বেগম ও লালোমোহন সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনে আরা নাহার নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম সর্ববৃহৎ শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল হচ্ছে শিক্ষক বাতায়ন । মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক (a2i) প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের জনপ্রিয় পোর্টাল ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতির অন্যতম প্লাটফর্ম “শিক্ষক বাতায়ন” যেখানে চার লক্ষাধিক সৃজনশীল, আইটি বিশেষজ্ঞ, দক্ষ, অভিজ্ঞ, প্রাজ্ঞ, বিজ্ঞ ও বিদগ্ধ পণ্ডিতদের সম্মিলন ঘটেছে। Access to Information (A2i) কর্তৃক পরিচালিত পোর্টালের পাক্ষিক, সেরা নেতৃত্ব, উদ্ভাবক ক্যাটাগরিতে তাদেরকে সেরা উদ্ভাবক নির্বাচিত করা হয় । a2i কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উভয় প্রতিষ্ঠানের সহকর্মী এবং তাদের বন্ধু মহল।
তাসলিমা ও নাহার, কৃতজ্ঞতা জানিয়েছন অগণিত সহকর্মীকে যাঁরা সবসময়ই পাশে থেকে, কাজ করার অনুপ্রেরণা দিয়েছেন, সাহস দিয়েছেন, পরামর্শ দিয়েছেন সবাইকে।
চরফ্যাসন টি ব্যারেট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান, তাসলিমা হোসেন , ইতিপূর্বেও শিক্ষায় তার অবদান অনেক রয়েছে।তাসলিমা বেগমের সাথে আলাপকালে তিনি বলেন ঃ সময় উপযোগী পাঠদান, তথ্যপ্রযুক্তিতে ,নতুন শিক্ষা ব্যাবস্হায় ছাত্র ছাত্রীদের পড়াশোনার মনোযোগী করাই উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *