জবি প্রতিনিধি: সারাদিন রোজা রেখেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রী কমিটির নির্দেশনা অনুযায়ী কৃষকের পাশে দাড়াতে বরিশাল জেলার উজিরপুর উপজেলার কেশব কাঠির এক অসহায় কৃষকের ধান কেটে দিয়েছেন জবি ছাত্রলীগ কর্মী সাঈদুল ইসলাম সাঈদ ও স্থানীয় কিছু ছাত্রলীগ কর্মী।
জানা যায়, স্থানীয় এক অসহায় কৃষক লক ডাউনের কারণে শ্রমিক পাচ্ছিলেন না সেই খবর পেয়ে স্থানীয় কিছু ছাত্রলীগ কর্মীদের নিয়ে সেই কৃষকের ধান কেটে দিয়েছেন জবি ছাত্রলীগ এর কর্মী সাঈদ।
সাইদুল ইসলাম সাঈদ বলেন, করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ধান কাটা শ্রমিক সংকটে পড়েছে কৃষক। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ছাত্রলীগের কয়েকজন স্থানীয় কর্মীরা ধান কেটে দরিদ্র কৃষকের পাশে থাকার চেষ্টা করেছি। দেশের এই সংকটের মুহুর্তে আমাদের সকলের উচিত দেশে অন্যতম চালিকা শক্তি কৃষকদের পাশে দাড়ানো। ভবিষ্যতে ও আমি আমার একাজ অব্যাহত রাখব ইনশাআল্লাহ।