রোজা রেখেও কৃষকের পাশে ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ।

ঢাকা সিটি করপোরেশ উত্তর এর আওতাধীন ৪৪নং ওয়ার্ডের অন্তর্গত রাজধানীর উত্তরখান থানার পলাশিয়ায় কৃষক স্বপন মিয়ার দুশ্চিন্তা ছিল বর্তমান দূর্যোগপূর্ন আবহাওয়ায় তার ২ বিঘা জমির পাকা ধান কাটা নিয়ে। কেননা করোনার করাল থাবায় ধান কাটার জন্য বেশি টাকা রোজ দিয়েও লোক পাওয়া যাচ্ছিল না,ঠিক সেই সময়ে অন লাইন ফেসবুক হতে ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ এর সভাপতি রিফতী হোসাইন রনীর সাথে যোগাযোগ করা হলে তার নেতৃত্বেই প্রথম ধাপে ১৪ কাঠা জমির ধান কেটে দেয় দেয় ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ এর নেতা-কর্মীরা।এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগ এর আওতাধীন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এর নির্দ্দেশনায় ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ এর সভাপতি রিফতী হোসাইন রনীর নেতৃত্বে এই ধাঁন কাটা প্রোগ্রামে অংশ নিয়েছেন,ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ এর যুগ্ন সম্পাদক আশিকুর রহমান আশিক,সাংগঠনিক সম্পাদক মোঃ ঈমাম হোসেন,ছোটন শাহা,মোঃ ইমরান হোসেন,মেহেদী হাসান সহ বিলাস খান। এছাড়াও ১৫নং ওয়ার্ড ছাত্রলীগ এর যুগ্ন সম্পাদক রাফনাউল ইসলাম রানা,মোঃ ইয়াছিন আহম্মেদ সাগর,মোঃ ইয়ামিন আহম্মেদ,রাজন আহম্মেদ,শাহ আলম সহ নোহান হাওলাদার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *