যবিপ্রবির ল্যাবে করোনা পজেটিভ১২, নেগটিভ ২৭

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি
২৪ ঘন্টায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪ জেলার ৩৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে ১২ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস পজেটিভ ও ২৭ জনের নেগেটিভ হয়েছে। বুধবার প্রকাশিত ফলাফলে যবিপ্রবি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন। জিনোম সেন্টারের সহকারি পরিচালক প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ জানান, যশোরের ১৩ নমুনার মধ্যে ৫ জন , ঝিনাইদহের ৯ নমুনার মধ্যে ২জন , মাগুরার ১৩ নমুনার মধ্যে ৪ জন ও চুয়াডাঙ্গার ৪ নমুনার মধ্যে ১ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। ফলাফল সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কাছে মেইলে পাঠিয়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *