ভোলা মনপুরগামী ঢাকার লঞ্চে অভিযান  পাঙ্গাসের খাদ্য আটক

মো কামরুল হোসেন সুমন,স্টাফ রিপোর্টার:

ভোলা জেলার দৌলতখান উপজেলার লঞ্চঘাটে ২৩-১২-২০২৩  তারিখের গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে মনপুরাগামী লঞ্চে রাতভর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ মটকা অবৈধ পাঙ্গাসের পোনা ধরার বিষাক্ত খাবার আটক করে পরে তা বিনষ্ট করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দৌলতখান,উপজেলার মোঃ মাহফুজুল হাসনাইনের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন জেলা মৎস‍্য দপ্তরের সহকারী মৎস‍্য কর্মকর্তা (ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প), জনাব মোঃ মাহবুবুল আলম শুভ ও উপজেলা মৎস‍্য দপ্তরের সদস‍্যবৃন্দ। সফল অভিযানের জন‍্য সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ জানান জেলা মৎস্য কর্মকর্তা মো আবুল কালাম আজাদ  দৌলতখান উপজেলার মৎস্য কর্মকর্তা মু.মাহফুজুল হাসনাইন জানান একটি গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার লঞ্চে অভিযান পরিচালনা করে আমরা এগুলো আটক করি। জেলা মৎস্য কর্মকর্তা মো আবুল কালাম আজাদ বলেন এসব খাদ্য দিয়ে যারা পাঙ্গাশ মাছের পোনা ধরে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রত্যেক ুউপজেলা মৎস্য কর্মকর্তাদের বলা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *