ভোলার মেঘনায় মৎস্য অধিদপ্তরের অভিযান

মো কামরুল হোসেন সুমন,স্টাফ রিপোর্টার:

ভোলার মেঘনা নদীতে দিন ভর অভিযান চালিয়ে অবৈধ জাল আটক ও জেলেদের সচেতনতা মুলক কথা বলেন মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্ল্যাহ ও জেলা মৎস্য অফিস বিশেষ কম্বিং অপারেশন-২০২৪ এর ১ম ধাপের ৫ম দিন (১৫ জানুয়ারী ২০২৪) ভোলা জেলার মেঘনা নদীতে অভিযান ও মেঘনা পাড়ে জেলেদের নিয়ে সচেতনতা সভা। অংশগ্রহণ করেন জনাব মোল্লা এমদাদুল্যাহ, প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, জনাব মোঃ আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা, ভোলা, জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক, জনাব মোঃ নাসিরউদ্দিন, সহকারী পরিচালক, মৎস্য অধিদপ্তর, বরিশাল বিভাগ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, ভোলা সদর, জেলা ও ভোলা সদর উপজেলা মৎস্য দপ্তরের সদস্যবৃন্দ এবং থানা পুলিশের সদস্যবৃন্দ। জেলা মৎস্য কর্মকর্তা মো আবুল কালাম আজাদ বলেন আমদের পক্ষ থেকে অভিযান চলমান রয়েছে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্ল্যাহ বলেন আমি সকল অভিযানে অংশ গ্রহন করব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *