মো:কামরুল হোসেন(সুমন) স্টাফ রিপোর্টার:

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো আবুল কালাম আজাদ এর নির্দেশনায় ভোলার মেঘনায় তজুমদ্দিন উপজেলার মৎস্য অফিসের অভিযান ১৬-জানুয়ারী-২০২৪ খ্রি.উপজেলা মৎস্য অফিস কর্তৃক মেঘনার বিভিন্ন যায়গায় অবৈধ জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করে, মেরিন ফিশারিজ অফিসার ও তজুমদ্দিন থানা পুলিশের সহযোগিতায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ জাল উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ৫ টি মশারী জাল এবং ৩০০০০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, জব্দকৃত জাল সাংবাদিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় একটি নৌকা ও ০৭ জন জেলেকে আটক করা হয়।

এ সময় তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এর উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে ১০০০০ হাজার টাকা জরিমানা ও ৫ জনকে অপ্রাপ্ত বয়স্ক বিবেচনা করে মুচলেকা ছেড়ে দেয়া হয়। তজুমদ্দিন উপজেলার মৎস্য কর্মকর্তা বলেন আমি চেষ্টা করতেছি মেঘনা নদীতে সকল ধরনের অবৈধ জাল বিনষ্ট করার এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা বলেন আমি প্রত্যেক উপজেলার কোষ্টগার্ড ও মৎস্য কর্মকর্তাদের নিয়মিত অভিযান পরিচালনা করার নির্দেশ দেয়া আছে
