ফেনী জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন পেলেন খায়রুল বশর মজুমদার তপন

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

খায়রুল বশর মজুমদার তপন বর্তমানে জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে গতকাল শনিবার রাতে জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে তপনের নাম ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদুল্লাহ খন্দকার।

২০২০ সালের ৭ সেপ্টেম্বর সাবেক চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী মৃত্যুবরণ করলে শূন্য পদে ২০২০ সালের ২৩ নভেম্বর উপনির্বাচনে তপন জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। খায়রুল বশর মজুমদার তপনের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলার ৩নং চিথলিয়া ইউনিয়ন ধনিকুণ্ডা গ্রামে।

উল্লেখ্য, আসন্ন ফেনী জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, ভোটগ্রহণ ১৮ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *