ফরিদ মাঝির জালে এক খ্যাওয়ে ধরা পড়লো ৯২ মন ইলিশ।

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :


কুয়াকাটাসংলগ্নবঙ্গোপসাগরে ফরিদ মাঝি নামের এক জেলের জালে ধড়া পড়েছে ৯২ মন ইলিশ। বুধবার দুপুরে এসব মাছ মহিপুরের ঝুমুর এন্ড বাদ্রার্স নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো নিলামের মাধ্যমে ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এর আগে গতকাল দুপুরে পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার অদূরে মাছগুলো এক খ্যাওয়ে ধরা পড়ে।

জেলে ফরিদ মাঝি জানান, চট্রগ্রাম থেকে এক সপ্তাহ আগে ১৭ জন জেলে নিয়ে এফবি মা জননী নামের ট্রলার নিয়ে তারা গভীর সাগরে যায়। প্রথম দিকে মাছ না পেলেও গতকাল তাদের জালে এ পরিমান মাছ ধরা পড়ে। দীর্ঘদিন পরে এই জেলের জালে প্রচুর পরিমানে ইলিশ ধরা পড়ায় খুশি জেলে সহ ব্যবসায়ীরা।

ফোরকানুল ইসলাম। তাং: ১০.০১.২০২৪ ইং: মোবা: ০১৭১৮-০৩৫৩৯১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *