প্রতিদান-শোভা রাণী বিশ্বাস

প্রতিদান
-শোভা রাণী বিশ্বাস

যে তোমারে দেয় না কদর তুমি ভাবো তার

ভুলে থাকার চেষ্টা করেও ভাবো বারংবার।

অবহেলা করলে আরো আপন করে ভাবো

এ আশাটা দাও গো ছেড়ে”আপন করে পাবো”।

তোমার থেকে পালিয়ে যেতে ছুঁতোই শুধু ধরে

ব্যবহারে বুঝবে তবে তুলবে না তো ঘরে।

এমন যদি করবা কানাই মন দিলে ক্যান তবে

দু’হাত ধরে বললে কেন পাশে তারই রবে?

মন দিয়েছ প্রাণ দিয়েছ স্বপ্নে বাঁধে ঘর

এখন কেন স্বপ্ন ভেঙে করবে তারে পর?

তোমার কারণ নিন্দাকাঁটার গলায় দিলো হার

কাঁটার বিষে জ্বলছে এখন বেদন দেখায় কার?

যে তোমারে দেয় না কদর কেন ভালবাসো

সারাজীবন জ্বলার চেয়ে এখন সরে আসো।

ভালোবাসার মানুষ কভু আঘাত যদি দেয়

এ যাতনা বিষের মত জীবন কেড়ে নেয়।

ভালোবাসা অমূল্য ধন হয় না করে জোর

মনের ঘরে সিঁধ কেটে যায় যেমনি কাটে চোর।

তুমি যারে বাসো ভালো নয় সে আপনজন

যে তোমারে ভালোবাসে তাকেই দিও মন।

ফরিদপুর

০৩/০৪/২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *