নারী
বীথি কুইন
নারী মানেই বাবার আদুরে
মায়ের চোখের মণি
নারী মানেই বরের সকল জ্বালা যন্ত্রণা ভাগ করে নেওয়া সাথী।
নারী মানেই ছেলে মেয়ের চীর আশ্রয় স্থল,হাসিতে বা কান্না চোখ ছল ছল।
তবে এই নারীই যদি আনারী হয়ে যায়,
সংসারে সমাজে নেমে যায় বিপর্যয়।
এক জন মানুষ জন্মেই নারী হয়না
তাইতো উচিত মেয়েদের তেমন করে মানুষ করা যাতে অন্যের মুখের অন্ন কারবে না,
বরং অন্ন যোগানের কারণ হবে।
