মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের দেলদুয়ারে মঙ্গলবার (২ জুন) আটিয়া ইউনিয়ন পরিষদের সৌজন্যে মরহুম হাজী মকবুল হোসেন স্মরনে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আটিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আটিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইন্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মল্লিক, সমাজ সেবক ও প্রভাষক আঃ রাজ্জাক, দেলদুয়ার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণ কান্ত দে সরকার, আটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মন্টু, দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি ও আটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসাইন, আটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নৃত্যবৃন্দ এবং আটিয়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য সহ কর্মকর্তা বৃন্দ।উল্লেখ্য, হাজী মকবুল হোসেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও মোহাম্মদপুর- ধানমন্ডি আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং বর্তমান টাঙ্গাইল-৬ ( নাগরপুর- দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর সুযোগ্য পিতা ছিলেন । তিনি রোববার (২৪ মে) রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার (সিএমএইচ) হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।