দিনাজপুরের হিলিতে হাসপাতালের বাথরুমে গলায় ফাস দিয়ে এক নারী রোগীর আত্নহত‍্যা করেছেন

আসলাম উদ্দিন জেলা প্রতিনিধি দিনাজপুর
দিনাজপুরের হাকিমপুর (হিলি)উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স চিকিৎসা রত অবস্থায় সজনী খাতুন(৪০) নামে এক রোগী বার্থরুমে গলায় দড়ি দিয়ে ফাস লাগিয়ে আত্নহত‍্যা করেছেন।আজ সকাল ৭ঘটিকায় সময় অন‍্য এক রোগী বার্থরূমে গিয়ে লাশ দেখতে পেয়ে নার্সদের খবর দেয়।।ঐ মহিলা কুষ্টিয়া জেলার মাঝপাড়া গ্রামের আব্বাছ আলীর স্ত্রী বলে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ তৌহিদ হাসান জানান।গত সোমবারে ঐ মহিলাকে হাকিমপুর সরকারী ডিগ্রি কলেজ মাঠে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল হতে ঐ মহিলাকে উদ্ধার পুর্বক হাসপাতালে ভর্তি করা হয়।জ্ঞান ফেরার পরে জানা যায় ঐ মহিলা আত্ন হত‍্যার জন‍্য হারপিক খেয়ে কলেজ মাঠে বেহুশ হয়ে পড়ে ছিল।চিকিৎসারত অবস্থায় ঐমহিলা আজ সকালে সবার অগোচরে বার্থরুমের ভেন্টিলেটরের সাথে দড়ি লাগিয়ে আত্নহত‍্যা করেন বলে জানান ডাঃ তৌহিদ হাসান।লাশ টিকে মেডিকেল পরীক্ষার জন‍্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঐমহিলা কি কারণে এরকম কাজ করলো পরে জানানো হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *