দিনাজপুরের হাকিমপুর উপজেলারহিলিতে গাঁজাসহ আটক-১

আসলাম উদ্দিন জেলা প্রতিনিধি দিনাজপুর
দিনাজপুরের হাকিমপুর, হিলিতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে শাহিনুর রহমান(৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য গাঁজাসহ আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
হাকিমপুর থানার এস, আই মোবারক ও সঙ্গীয়ফোর্সসহ শুক্রবার দিবাগত রাতে উপজেলার রায়ভাগ এলাকায় অভিযান চালিয়ে শাহিনুরকে আটক করে । আটক কৃত শাহিনুর হিলি সীমান্তের পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার দাউদপুর গ্রামের মোন্নাপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলাম এর বলে পুলিশ জানায়।
আটকের বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক আকন্দ জানান,হাকিমপুর থানাকে মাদক মুক্ত করতে প্রতিদিনই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছি।তারই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাতে, উপজেলার রায়ভাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ শাহিনুর নামের এক যুবককে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *