টাঙ্গাইলের সাবেক ডিসি ও সচিব করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

মাসুদ রানা, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের সাবেক ডিসি ও সাবেক সচিব বজলুল করিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া …… রাজিউন)। রোববার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এর আগে মুগদা জেনারেল হাসপাতালে ২২ মে থেকে তিনি ভর্তি ছিলেন৷ অবস্থার অবনতি হলে ২৩ মে তাকে ICU তে দেয়া হয়েছিলো। ৩১ মে তার শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় ভেন্টিলেটরে দেয়া হয়। অবশেষে রোববার বেলা সারে এগারোটায় তিনি মারা যান।
এদিকে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
টাঙ্গাইলের সাবেক ডিসি ও সাবেক সচিব বজলুল করিম চৌধুরীর মৃত্যুতে টাঙ্গাইলের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোক বার্তায় বলেন, ৮৫ ব্যাচের বিসিএস ক্যাডারের কর্মকর্তা ছিলেন তিনি। বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোশিয়েশনের টাঙ্গাইল শাখার কর্মকর্তারাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এদিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ তার মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *