চরফ্যাসনে ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী ছাত্রলীগের জরুরী খাদ্য ও এান সামগ্রী বিতরণ।

মনির আসলামী ভোলা চরফ্যাশন থেকে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর নেয়া ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী জরুরী ভাবে, পানিবন্দি ও আশ্রয়হীন অসহায় মানুষের জন্য কর্মসূচির আওতায় খাদ্য সামগ্রী সহ ঈদুল ফিতরের উপহার ও তাদের খোঁজ খবর নিচ্ছেন উপজেলা ছাত্রলীগের টিম।
হাজারীগন্জ ও মানিকা ইউনিয়নের বেড়ীবাঁধে পানিবন্দী,ঘূর্ণিঝড়ে খতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে এান সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও , আজ ২১ মে সকালে চরফ্যাশনের জিন্নাগড় ও চর মাদ্রাজের ২০০ কর্মহীন ও দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে মাহে রমাজান ও ঈদুল ফিতরের উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
এ সময় চরফ্যাশনের কৃতি সন্তান নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক হায়াত আলী চৌধুরী রিজভী ও সাধারণ সম্পাদক প্রভাষক আল-আমীন মুন্সী এবং দঃ আইছা থানা ছাত্রলীগের সভাপতি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *