ঘরে ঘরে গিয়ে ঈদ উপহার পৌছে দিলেন সান্তাহার পৌর ছাত্রদল নেতা সোহাগ।

রাকিবুল হাসান আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি:
বর্তমানে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে পুরো বিশ্ব আজ আতঙ্কে । বাংলাদেশেও করোনার ভয়াল থাবা পড়েছে বেশ অনেক আগেই। গত ২৪ মার্চ থেকে দেশের অঘোষিতত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। আদমদিঘী উপজেলাতেও এ চিত্র দৃশ্যমান। পবিত্র মাহে রমজানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দলীয় অসহায় মানুষগুলোর পাশে এসে দাড়াচ্ছেন সান্তাহার পৌর ছাত্রদলের সোহাগ। চলমান এই সংকটে পৌর ছাত্রদলের সোহাগের উদ্যোগে গতকাল ২২মে শুক্রবার সান্তাহার পৌর এলাকার অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌছে দেন সান্তাহার পৌর ছাত্রদল নেতাকর্মীরা।উপহার সামগ্রীতে ছিল আতপ চাল,তেল,চিনি,সেমাই,দুধ ও পরিধানের জন্য নতুন কাপড়। এসময় সময় সোহাগের এই উদ্যোগে সাথে ছিলেন পৌর ছাত্রদল নেতা মাহফুজুর রহমান লিটন, পৌর ছাত্রদল নেতা রাকিবুল হাসান রাকিব, ছাত্রদল নেতা রুবেল,বনি,সম্রাট,কার্তিক সহ প্রমুখ। এ সময় ছাত্রদল নেতা সোহাগ বলেন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক জিয়ার নির্দেশে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় হলো আমাদের লক্ষ্য। এলাকার সেবায় বিগত দিনেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। মহান আল্লাহ্ তাআলা আমাদের প্রত্যেককেই এই মহামারী দূর্যোগের থেকে রক্ষা করুক আমরা প্রত্যেকেই সুস্থ থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *