গোপালপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

মাসুদ রানা, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরের মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নেতা এছহাক আলী (৪৫) নামের একজন নিহত হয়েছেন। সোমবার ২৫ মে ঈদের দিনে গোপালপুরের সমেশপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে । নিহত এছহাক আলী গোপালপুর পৌরসভার পাকুয়া (নিচুনপুর) গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে । এঘটনায় অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। আহতরা হলেন পোপালপুর উপজেলার মির্জাপুর উত্তর পাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (৩৫) এবং লালমনিরহাট জেলার রহমতুল্লাহর ছেলে নাজমুল হোসেন (২৫)।
জানা যায়,সোমবার ২৫ মে ঈদের দিনে বিকেলে এছহাক আলী মোটরসাইকেল যোগে গোপালপুর শহরে যাওয়ার পথে সমেশপুর এলাকায় পৌঁছালে বিপরীত মুখী আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই এছহাক আলী মারা যান।গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রসেনজিৎ পাল জানান, সোমবার ২৫ মে ঈদের দিন বিকেলে সড়ক দুর্ঘটনায় এসহাক আলীকে ঘটনাস্থলেই মারা যান । এছাড়া আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *