কুয়াকাটায় আশানুরূপ আগমন ঘটেনি পর্যটকের, হতাশ ব্যবসায়ীরা

ফোরকানুল ইসলাম , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

কুয়াকাটা সমুদ্র সৈকতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও নতুন বছরকে স্বাগত জানাতে হাজারো পর্যটকের আগমন ঘটেছে। সোমবার আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়ীতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার সৈকতের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছেন।সোমবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, বিগত বছরগুলোর তুলনায় রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী আমেজের কারনে এবছর আশারনুরূপ পর্যটকের আগমন ঘটেনি বলে দাবি ব্যবসায়ীদের। এতে হতাশা প্রকাশ করেছেন তারা। আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। এদিকে আগত পর্যটকদের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগে মন কাড়লেও ঘন কুয়াশার কারনে উপভোগ করতে পারেনি সূর্যোদয়।

ফোরকানুল ইসলাম তাং: ০১.০১.২০২৪ ইং: মোবা: ০১৭১৮-০৩৫৩৯১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *