কালিহাতীতে ৩০২ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতির দূর্গাপুর উত্তরপাড়া থেকে ৩০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাবিবুর রহমান (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। হাবিবুর দূর্গাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত-সোহরাব মুন্সির ছেলে। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন এবং ২টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১২ সিপিসি৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোঃ তালাতের নেতৃত্বে একটি দল কালিহাতী উপজেলার দূর্গাপুর উত্তরপাড়া গ্রামের জনৈক বেল্লাল আকন্দের বাড়ীর পশ্চিম পাশে মগড়া বাজার হতে জোগারচড়গামী পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় ইয়াবা ব্যবসায়ী হাবিবুর রহমানকে (৩২) ইয়াবাসহ গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *