কক্সবাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্য

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিণ খোদাইবাড়ী লামার পাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তমজিদুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছে। সে ওই এলাকার শফি আলম প্রকাশ রিক্সা মেকানিক শফির পুত্র।রোববার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাড়ীতে এই ঘটনা ঘটে।
জানা যায়, অটোরিক্সা চার্জে দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টশাকিটের মধ্যে বিদ্যুতায়িত হয় তমজিদ। এতে সে গুরুতর আহত হয়। উদ্ধার করে তাৎক্ষনিক ঈদগাঁওর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *