মনির আসলামী, ভোলার চরফ্যাসন থেকে।
বরিশাল ভোলার মানুষের ঢাকায় যাতায়াতের আরামদায়ক ব্যাবস্হা বিলাসবহুল লঞ্চ। কিন্তু,এবার করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় ভোলা চরফ্যাসন বেতুয়া, থেকে পবিত্র ঈদুল ফিতরের আগ পর্যন্ত সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার নৌ-পরিবহন সচিব মোহম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী জানান সরকারি আদেশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সচিব জানান, লঞ্চে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন সম্ভব নয় তাই এমন সিদ্ধান্ত। এরআগে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঈদ পর্যন্ত সব আন্তঃজেলা পরিবহন বন্ধ রাখার আহ্বান জানানো হয়।প্রতি বছর ঈদের সময় দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ নদীপথে বিভিন্ন জেলায় যাত্রা করে থাকে। দেড় মাসেরও বেশি সময় ধরে আন্তঃজেলা লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
উল্যেখয় ঃ চরফ্যাসন ও ভোলায় ঈদের আনন্দে মানুষের মাঝে লঞ্চযাএা একটি বিনোদন।