স্রষ্টার সৃষ্টি অসীম
নিস্তব্ধ শহর আজ থমকে আছে
নেই কোলাহল যানযট,
সবুজ প্রকৃতি আজ মেলেছে ডানা
বৃষ্টির বর্ষনে পাতাগুলো ধুয়ে মুছে
সজীবতায় গেছে ছেঁয়ে।
গ্রীষ্মে ফুলে ফলে সেজেছে বাহারী গাছ
নিরব রাস্তা ঘাট চারিপাশ আনন্দে
মেতেছে পাখিরা ডালে ডালে
প্রকৃতির এই চিরাচরিত রূপ ফুটেছে শহরে
মানুষ বন্দি আজ নিজ গৃহে।
জীবন আবারও হেরেছে স্রষ্টার সৃষ্টির কাছে
মিথ্যা অহংকারে ধ্বংস হচ্ছে
আজ সকল অপশক্তির সব বিধাতার দয়ায়
রোজ সূর্য উঠছে পশ্চিমাকাশে বিলায় আলো ধরনীর বুকে,
চন্দ্র ও হাসে রাতের আকাশে
তারারাও সাজে নীল নীলিমার মাঝে
শ্রাবণ ধারায় ঝরে বৃষ্টি রংধনু হাসে আকাশ জুড়ে।
মানুষের মনুষ্যত্ব কুলষিত আজও
লোভ লালসা, লুন্ঠন, দস্যুতার অবসান ঘটেনি
আর কত অনাসৃষ্টি হলে বুঝবে মানব
ব্যাভিচার, পাপাচার থেকে হবে মুক্ত।
গুন-গানে রবে মত্ত শুধু বিধাতার।