সরিষাবাড়ী পৌর মেয়র রোকনের অপসারণের দাবিতে মানববন্ধন

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম
জামালপুর জেলার সরিষাবাড়ী পৌরসভার মেয়র ত্রাণ বিতরণে অনিয়ম দুর্নীতি,স্বেচ্ছাচারিতা,ক্ষমতার অপব্যবহার ,নিয়োগ বাণিজ্য,নারী কেলেংকারীসহ নানা বির্তকিত কর্মকান্ড এবং কাউন্সিলরদের উপর মেয়রের কুখ্যাত ক্যাডারের নগ্ন হামলার প্রতিবাদে মেয়র রুকুনুজ্জামানের অপসারণের দাবীতে মানব বন্ধন করা হয়েছে।
১১মে ২০২০, সোমবার ১১টা থেকে ঘন্টাব্যাপী পৌর পরিষদ ও নাগরিকবৃন্দের ব্যাবস্থাপনায় পৌরসভার সামনে প্রধান সড়কে এ মানববন্ধন শেষে সমাবেশ ও নাগরিকদের মাঝে লিফলেট বিতরন করা হয়েছে।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন,পৌর প্যানেল মেয়র-১মোহাম্মদ আলী,প্যানেল মেয়র-২জহুরুল ইসলাম,কাউন্সিলর কালাচান পাল প্রমুখ।
উল্লেখ,সরিষাবাড়ী পৌরসভার ১২ জন কাউন্সিলর পৌর মেয়র রুকুনুজ্জামান রোকনের বিরুদ্ধে করোনা ভাইরাসের জন্য বরাদ্ধকৃত ত্রাণ বন্টন ও বিতরনে অনিয়মসহ পৌরসভার বিভিন্ন খাতে অর্থনৈতিক অনিয়মের অভিযোগ এনে গত ২রা মে পৌর মেয়রকে অনাস্থা প্রস্তাব করে।
উল্লেখ্য অনাস্থা প্রস্তাবের ৯ দিন পর পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন গত রোববার (৯মে) সকাল ১১টায় পৌরসভার কার্যালয়ে প্রবেশ করতে গেলে কাউন্সিলরগণ গেটে অবস্থান নেওয়ায় মেয়র বার বার জোর পূর্বক তার অফিসে প্রবেশ করতে চেষ্টা করলে মেয়রেরর ক্যাডার বাহিনী কাউন্সিলরদের উপর হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *