যশোরে ৩ চিকিৎসকসহ আরও ১০ জন করোনায় আক্রান্ত

যশোর থেকে বিল্লাল হোসেন,
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে আরও ১৮ জনের শরীরে নভেল করোনাভাইরাসের জীবাণু মিলেছে। গত ২৪ ঘন্টায় ২টি জেলার মোট ৭২ জনের নমুনা পরীক্ষায় ১৮ রোগী কোভিড-১৯ শনাক্ত হয়। এরমধ্যে যশোরে ৪৭ নমুনায় তিন চিকিৎসক ও ৩ সেবিকাসহ ১০ জন, ঝিনাইদহের ২৩টি নমুনায় ৮ জন। বিষয়টি নিশ্চিত করে জেনোম সেন্টারের সহকারি পরিচালক প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ জানান, এদিন নড়াইল জেলার ২টি নমুনা পরীক্ষা করলে ফলাফল নেগেটিভ পাওয়া যায়। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, যশোর জেলায় আক্রান্ত ১০ জনের মধ্যে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩জন চিকিৎসকসহ ৪ জন ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন সেবিকাসহ ৪ বাঘারপাড়া উপজেলার মহিরণ গ্রামে ১জন ও যশোর সদর উপজেলার ১ জন রয়েছেন। সিভিল সার্জন আরো জানান,এই পর্যন্ত যশোর জেলায় মোট ৪৪ জন করোনা রোগী শনাক্ত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *