বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি
যশোরে পুুুলিশের পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ৩ টার ভোরে সদর উপজেলার সাড়াপোলে ঘটনাটি ঘটে। নিহতের নাম বাবু (৪০)। তিনি কৃষ্ণবাটি এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে ৫৪ বোতল ফেনসিডিল, ২শ পিস ইয়াবা,১টি ওয়ান শ্যুটারগান ও গুলির খোসা উদ্ধার হয়েছে। পুলিশের দাবি নিহত বাবু একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায়। অস্ত্র, মাদকসহ বিভিন্ন ঘটনায় ১২ টি মামলা রয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি তদস্ত শেখ তাসমীম আলম জানিয়েছেন, সাড়াপোলে একদল সন্ত্রাসী অপরাধমূলক কর্মকান্ড করার জন্য জড়ো হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে অন্য সন্ত্রাসীরা পিছু হটলেও বাবু গুলিবিদ্ধ হয়। চাঁনপাড়া ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা.মোহাম্মদ স্বপন জানান, বাবুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। মৃতদেহ মর্গে পাঠানো হয়। লাশের সুরতহাল প্রস্তুতকারী মডেল থানার এস আই মায়নুল হাসান জানান, বাবুর মাথায় গুলির চিহ্ন রয়েছে।