মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এবছর এএসএসসি পরীক্ষায় ৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই জিপিএ- ৫ অর্জন করতে পেরেছে বলে জানা গেছে।তারা সবাই বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ছিল। প্রতি বছরের মতোই কলেজটির এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে শিক্ষার্থীরা । জানা গেছে, কলেজটি থেকে এ বছর ৫২ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সকলেই জিপিএ-৫ অর্জন করে উত্তীর্ণ হয়েছে । জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছেন- ক্যাডেট রায়হান, আশিক, অঞ্জন, কোয়ারিব, ওমর, জিসান, ফয়সাল, ফারদিন, জাফর, জাবির, অয়ন, সামিউল, আসাদল্লাহ্, নাফিস, আবিদ, সামি, রুসদি, ওয়াশিক, রেজন,মাহামুদুল্লাহ, সিয়াম, কায়েস, মুবাচ্ছির, রিহাদ, আবির, শুসময়, রোহান, রুবায়েদ, জাহিন, আশরাফ, সানোয়ার, দিদার, রহমান, আমিন, আফনান, ইফতেখার, রাহাত, আবরার, হাসিব, নাহিদ, ইমন, অরজান, মাহাফুজ, তাসিন, মোহতাসিম, নাফিস, তানভির, মোশারাথ, হাসান, ওয়ালি, সাদমান ও মনি।
মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী জানান, ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে ।তারা এ ফলাফল পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন। এতেসকল শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন তিনি ।