মো কামরুল হোসেন সুমন,স্টাফ রিপোর্টার:

ভোলা জেলা প্রশাসক ও জেলা মৎস্য অফিস কর্তৃক মেঘনা নদীতে অবৈধ জাল উচ্ছেদ অভিযানে অদ্য ২০ জানুয়ারি -২০২৪ খ্রিঃ ভোলা সদর উপজেলার মেঘনা নদী সংলগ্ন কালুমিয়ার ঘাট, ও দাসের ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে ৪টি বেহুন্দী জাল, ২৫টি চরঘেরা মশারী জাল এবং ১০০ টি খুঁটি জব্দ করে পরে এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে অংশগ্রহণ করেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, ভোলা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এফ.এম. নাজমুস সালেহীন,ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দিন আহাম্মেদ, জেলা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দিন আহাম্মেদ, গণমাধ্যমকে বলেন ভোলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে জেলা মৎস্য কর্মকর্তা মো আবুল কালাম আজাদ বলেন ভোলা জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তাগনের সহায়তায় অভিযানে অংশ নিয়ে থাকি এবং আটককৃত সকল জাল বিনষ্ট করে ফেলি মৎস্য আইন অনুযায়ীন এই অভিযানে কাউকে ছাড় দেওয় যাবে না।
