মো কামরুল হোসেন সুমন,স্টাফ রিপোর্টার:

বরগুনার সদর উপজেলার ৫ নং আইলাপাতাকাটা ও ৪ নং কেওড়া বুনিয়া ইউনিয়নের বিভিন্ন স্কুল ও যোগাযোগ ব্যবস্থা সরেজমিন পরিদর্শন ও সংস্কার চাহিদা নিরূপণ করা হয়। পরিদর্শনকালে মুজিববর্ষের জন্য ৩ টি স্থান নির্ধারণসহ আইলা বাজারের বিভিন্ন উন্নয়ন চাহিদা নিরুপণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা এর সাথে সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর, পিআইও জিয়াউর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও, উপজেলার ক্রীড়া সংস্থার সভায় ক্রীড়া পঞ্জিকা প্রণয়নসহ দেশীয় বিভিন্ন খেলাধুলার বিস্তারে প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয়। সমস্যা সংকুল প্রাথমিক বিদ্যালয়সমূহের জরুরি সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করার জন্য প্রধান শিক্ষক ও এসএমসির সভাপতিদের সাথেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
