ফেনসিডিসহ এক মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার

ফেনসিডিসহ এক মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা। বুধবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহর পোঁওতা রেলগেইট এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার দানিয়াগাছী গ্রামের জিন্টু আলীর ছেলে বিটুল (৩২)।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহর পোঁওতা রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহীর তেলের ট্যাংকির ভিতরে ৫০টি বোতল ফেনসিডিল বহনের সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন বগুড়া-খ অঞ্চল সার্কেলের পরিদর্শক সামছুল আলম বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে। দুপুরে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *