নাসিরনগরের ডিঘরে গায়েবি আগুনে, এলাকাবাসীর মধ্যে আতংক।

মো:রিয়াজুর রাশিদ রুবেল।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি)
ব্রাম্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গোকর্ণ ইউনিয়নের ডিঘরে গায়েবি আগুন,এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
সরেজমিনে ঘুরে নাসিরনগর উপজেলা গোকর্ণ ইউনিয়নের মরহুম খেলু সর্দারের বাড়ি বলে পরিচিত ডিঘর গ্রামে গিয়ে গায়েবি আগুন সম্পর্কে জানা গেলো।ডিঘর গ্রামের ৯টি পরিবার এখন আতংকের মাঝে দিন-রাত অতিবাহিত করছে।তারা জানায় গত বৃহস্পতিবার হইতে তাদের বাড়ির আঙ্গিনায় উঠানের বিভিন্ন বন লাশ এমনকি প্রতিটি ঘরে কিছুক্ষণ পর পর দফায় দফায় এই আগুন জ্বলছে।
৯টি পরিবারের সদস্যরা সারা রাত জেগে পাহাড়া দিচ্ছে।করোনা আতংকে সারা দিন রোজা রেখে তার উপর এই আকষ্মিক ঘঠনায়-দিশে হারা পরিবার গুলো।
নাসিরনগর থেকে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল উল্লেখিত স্থানে বেশ কিছুক্ষণ এলাকাবাসীর বিভিন্ন জনের মতামত গ্রহণ করে।
প্রতিবেশিরা জানান,কোন স্থানে কোন প্রকার আগুনের সূত্রপাত হয়নি,হঠাৎ করেই এই আগুন আকষ্মিক ভাবে উদয় হয়।
উপস্থিত ব্যাক্তিদের মধ্যে ছিলেন জেঠাগ্রামের পীর সাহেব, সৈয়দ সিরাজুল ইসলাম আলকাদরী।তিনি বলেন,এর সঠিক কারণ একমাত্র কেবল আল্লাহ্ বলতে পারেন।মানুষ যখন গুনাহ করতে করতে চরম পর্যায়ে পৌঁছায় তখন আল্লাহ তাদের কে শিক্ষা দেবার জন্য বিভিন্নভাবে পরীক্ষা নেন।পীর সাহেব বলেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে একমাত্র আল্লাহ্ পারেন এ বিপদ থেকে উদ্ধার করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *