নতুন বছর
-মায়াবী কাজল
কালের চাকায় ঘুরে ঘুরে
নতুন বছর আসে,
হৃদয় মাঝে অতীতের দিন
স্মৃতি হয়ে ভাসে।
নতুন বছর নতুন সূর্য
ছড়িয়ে দিক আলো,
সেই আলোতে দূর হয়ে যাক
দ্বন্দ্ব, মন্দ, কালো।
হতাশা নয় আশার মাঝে
জ্বলুক জীবন বাতি,
সুখের দোলনায় দ্যুলে উঠুক
সকল মানব জাতি।
