দিনাজপুরের মাধব পাড়া ইউনিয়নে ৬১৫টি কার্ড ধারী পরিবারের মাঝে ৩০ কেজি চাল বিতরণ

আসলাম উদ্দিন জেলা প্রতিনিধি দিনাজপুর ঃদিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খট্টামাধব পাড়া ইউনিয়ন পরিষদে সামাজিক দুরত্ব বজায় রেখে ৬১৫ টি কার্ড ধারী হত দরিদ্র পরিবারের মাঝে কার্ড প্রতি ৩০ কেজি চাল বিতরণ করা হয়।আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হত দরিদ্র পরিবার গুলো যাতে করে ভাল ভাবে ঈদ করতে পারে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে আজ বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্তরে চাল বিতরণ কর হয়।উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে ইউ পি চেয়ারম্যান মোকলেছার রহমান উপজেলা ট‍্যাগ অফিসার মোহসিন আলী সচিব জাহিদ হাসান অত্র ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস‍্য নুরবানু মেহের বানু প‍্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা সকল মেম্বার ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন করোনা ভাইরাস সংক্রমনের কারনে দেশের এ ক্রান্তিলগ্নে অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম অব‍্যাহত আছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *