তুমি আসলে ফিরে
🖊️শাহানাজ সোহেলী
—————————
অবশেষে আসলে ফিরে
চাইলে আমায় নতুন করে।
অনুনয়- বিনয় করে বললে আমায়
আমি যেন হই আবার তোমার।
খুব করে চাইছো তুমি
সব কিছু ভুলে তোমায় যেন আপন করি,
দু’ হাত জড়ো করে,মাথা নুইয়ে
বললে নতুন করে একসাথে পথ চলতে।
খুব করে চাইতাম আমি
এক দিন তুমি আসো ফিরে,
সত্যিই যখন আসলে ফিরে
করবটা কি পাইনা ভেবে।
মলিন হেসে বললাম শুধু …..
আমার কাছে তোমার অনেক….
অবহেলা জমা আছে।
ফেরৎ নেবে?
তোমার তরে আমার দু-চোখ
জড়ালো যত অশ্রু কণা,
বুকের ভেতর ক্ষরণ নিয়ে
নির্ঘুম কাটা সেসব রাত!
ফিরিয়ে দিবে?
সত্যি যদি পারো…..
তবে নতুন করে আবার তোমার হবো।
তোমায় আপন করে
হাতে রেখে হাত,এক সাথে পথ চলবো।
আর যদি না পারো…..
চির জীবনের জন্য তুমি আসতে পারো।

(২৬/১২/২০২৩)