মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে রবিবার ২৪ মে দুপুরের দিকে সড়ক দুর্ঘটনায় আজিম উদ্দিন (৩৪) নামের এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার নগরজলফৈই এলাকায় । নিহত আজিম উদ্দিন সিরাজগঞ্জ জেলার সরকারপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। তারা হলেন একই জেলার এনায়েতপুর খুনকি কান্দিপাড়া গ্রামের মজিদ প্রামানিকের ছেলে রফিকুল ইসলাম (৫০)। অপরজন শাকিল প্রামানিক (২২)। আহত দুইজন সম্পর্কে পিতা ও পুত্র হয় । জানা গেছে, সিরাজগঞ্জের কড্ডার মোড় হতে সাভারের জিরানী বাজার যাওয়ার পথে টাঙ্গাইলের নগরজলফৈই নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা ওই ৩ জন মারাত্বকভাবে আহত হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি টিম আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ওই ৩ জন ব্যক্তিদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের আরোহী আজিম উদ্দিনকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আহত আরও দুই জন চিকিৎসাধীন রয়েছেন ।