টাঙ্গাইলে নতুন করে ৮ জনের শরীরে করোনা শনাক্ত

মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে নতুন করে ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শক্রুবার ২২ মে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান ।এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৬ জনে ।
সিভিল সার্জন অফিসের তথ্য মতে , নাতুন শনাক্ত ব্যক্তিরা হলেন জেলার দেলদুয়ার উপজেলার ২ জন, মির্জাপুর উপজেলার ২ জন, গোপালপুর উপজেলার ১ জন,ভূঞাপুর উপজেলার ১ জন, ঘাটাইল উপজেলার ১জন এবং টাঙ্গাইল সদর উপজেলার ১ জন।
সিভিল সার্জন জানান, ১৮ মে পাঠানো নমুনা থেকে নতুন ৮ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৬ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *