টাঙ্গাইলে চোরাবালি থেকে গাভী উদ্ধার

মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়া পুকুরের চোরাবালি থেকে বুধবার (৩ জুন) প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে দুটি গাভী উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গাভী দুটি পাশ্বববর্তী আদি টাঙ্গাইল এলাকার মো. জাহাঙ্গীর আলমের ।
জাহাঙ্গীর আলম জানান, বাড়ি থেকে সকালে গাভী দুটি ছেড়ে দেওয়া হয়। তবে ঘাস খেতে খেতে এক পর্যায়ে এসে ওই পুকুরের চোরাবালিতে আটকে যায় । পরে গাভী দুইটি উদ্ধার করতে স্থানীয় অনেকেই চেষ্টা করে ব্যর্থ হন ।এতে কোন উপায় না পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস অফিসে বিষয়টি জানানো হয় । খবর পেয় দ্রুত এসে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে চোরাবালি থেকে দুটি গাভী উদ্ধার করেন । গাভী পেয়ে শাহ আলম অনেক খুশি হয়েছেন বলেও জানান ।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঘটনাটির খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যান্ত ঝুঁকি নিয়ে প্রায় এক ঘন্টা যাবত অভিযান চালিয়ে গাভী দুটি চোরাবালি থেকে উদ্ধার করেন। এরপর মালিকের কাছে ওই গাভী দুইটি হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, প্রাণী হোক আর মানুষ হোক প্রতিটি জীবনকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার করার চেষ্টা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *