চরফ্যাশনের মেঘনায় অভিযানে আটক চাই

মো কামরুল হোসেন সুমন,স্টাফ রিপোর্টার:

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো আবুল কালাম আজাদ এর দিকনির্দেশনায় ভোলা জেলার  চরফ্যাশন উপজেলায় অদ্য ২৭/১২/২০২৩ খ্রি  রাত ৪.০০ ঘটিকা হতে দুপুর ১২.০০ ঘটিকা অবধি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো মারুফ হোসেন মিনার ও চরফ্যাসন থানা পুলিশের সহায়তায় মেঘনা নদীতে পরিচালিত অভিযানে ২৫ টি পাংগাসের চাই আটক করা হয় পরে এসব চাই বিনষ্ট করা হয়। এ সময়ে ২২৫ কেজি পাংগাসের জীবিত পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো মারুফ হোসেন মিনার বলেন অবৈধ পাঙ্গাশের চাই ও বিহুন্দি জালের উপর অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে জেলা মৎস্য কর্মকর্তা মো আবুল কালাম আজাদ বলেন জেলেরা এসব ছোট ছোট মাছ যাতে না মারতে পারে সেদিকে আমাদের প্রত্যেক উপজেলা মৎস্য কর্মকর্তাদের নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *