গোপালপুরে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু

মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে প্রশান্ত কুমার চন্দ্র( ৪৪) নামের এক ফার্মাসিস্ট করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। সে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ঝাওয়াইল বাজারের প্রসন্ন মেডিকেল হল এর স্বত্বাধিকারী, গ্রামের জনপ্রিয় পল্লী চিকিৎসক মৃত প্রতাব কুমার চন্দ্রের ছেলে।
জানা গেছে, ১৯ মে সোমবার ফার্মাসিস্ট প্রশান্ত কুমার চন্দ্রের মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে ২৫ মে মঙ্গলবার ঢাকায় নিয়ে যাওয়া হয়।সেখানে ঢাকা আনোয়ার খান মডার্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।

প্রশান্ত কুমারের বড় ভাই ইব্রাহিম খাঁ সরকারি কলেজের প্রভাষক প্রভাস চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা টেস্টের রেজাল্ট তাদের কাছে এসে পৌঁছেনি । কিন্তু করোনা উপসর্গ ছিল। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট স্থানে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *