খুলনায় প্রথম প্লাজমা থেরাপি নেয়া করোনা রোগীর মৃত্যু

খুলনায় প্রথম প্লাজমা থেরাপি গ্রহণকরা করোনাভাইরাস আক্রান্ত রোগী তানভীর আলম বাবু (৩১) আজ রবিবার সকালে মারা গেছেন। গত ২৮ মে বিকেলে তানভীরের দেহে প্লাজমা থেরাপি দেয়া হয়। তিনি খুলনার করোনা ডেডিকেটে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তানভীরের মৃত্যুর বিষয়ে খুলনার করোনা বিষয়ক মুখপাত্র মেডিসিন কনসালটেন্ট ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তানভীর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার এ্যাজমাসহ স্থুলতা ছিল। তাকে সুস্থ করার সব ধরনের চেষ্টাই করা হয়েছে।
জানা যায়, ঈদের ৪/৫ দিন আগে তানভীর ঢাকা থেকে রূপসা উপজেলার বাগমারা গ্রমের নিজ বাড়িতে এসে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তাকে খুলনার করোনা ডেডিকেটেট হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *