করোনা সংকট মোকাবেলায় গ্রামীণ ব্যাংকের ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান

মো: আসাদুজ্জামান রুবেল

আজ ১৮/০৫/২০ ইং তারিখে বাংলাদেশর স্বনামধন্য নোবেল বিজয়ী অার্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক হবিগঞ্জ যোন, বি-বাড়িয়া এরিয়ার চান্দুরা বি-বাড়িয়া শাখার পক্ষ থেকে দেশের করোনা সংকট মোকাবিলায় ২য় দফায় বাংকের সংগ্রামী সদস্য(ভিক্ষুক) এর ১০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়। প্রতিটি পরিবারকে – চাল ৩০ কেজি, ডাল ৪ কেজি, আলু ৮ কেজি, তেল ২লিটার, পিয়াজ ৪কেজি, চিনি ২ কেজি ও সাবান ৪ টি সহ সর্বমোট ২৬০০/= টাকার পন্য এবং নগদ ৬০০/= টাকা প্রদান করা হয়। ত্রাণ বিতরনকালে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক বি-বাড়িয়া এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব-আব্দুল মোমেন, অত্র শাখার শাখা ব্যবস্থাপক জনাব- আজিজুল হক, দ্বিতীয় স্বাক্ষরকারী জনাব-মিজানুর রহমান এবং শাখা প্রতিনিধি জনাব-মোঃ আল-আমীন। উল্লেখ্য গ্রামীণ ব্যাংকের এই ত্রাণ কার্যক্রম দেশের প্রায় ২৬০০ টি শাখায় পরিচালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *