কথা দিলাম-জয়িতা চট্টোপাধ্যায়

কথা দিলাম
– জয়িতা চট্টোপাধ্যায়

হয়তো হাজার বছর পর অন্য কিছু হবে
পাল্টে যাবে এখানে সভ্যতার মানে
সহস্র যুগ পরে তবুও তোমার সন্ধানে
ফসল ফলাতে ফলাতে জানবো আদরের মানে

সত্যি আর ছলের মাঝে সমারহ জ্বলবে
মুঠোভর্তি বুদবুদ মোহ এগোবে নীরবে

স্রোতের নিরিখে হবে বিজয়ীর ঘোষণা
এসভ্যতার তীরে,উজানেই ফিরে ফিরে
ভালোবাসবো তোমাকে এভাবেই’ সোনা’।।
Open photo

ফোন নম্বর:৭৬৮৫৯২৩১৮৮
শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *