ওগো বধূ সুন্দরী
-শিউলি খান
মেকি হাসির ঝলকানিতে
লাগছে তাকে বেশ
বুকের ভেতর গহন জ্বালা
যায়না দেখা রেশ।
ওগো বধূ সুন্দরী
আহা মরি মরি
স্বপন দেখি চাঁদের বুকে
মুখটি তোমার যেন হাসে
খোঁপায় তোমার গোলাপ মালা
হাতে আছে সোনার বালা
ঝুলছে গলায় সীতাহার
আহা! রূপের কী যে বাহার!
মুগ্ধ সবাই তার চোখেতে
চোখ দুটি নয় ভ্রমর কালো
তবুও বেজায় লাগে ভালো
পূর্ণতা যেন সুখ ছন্দেতে
নাচে হৃদয় সুখ আনন্দে।
মেকি হাসির অন্তরালে
রক্ত ঝরে বুক চিরে
কেউ জানেনা দুঃখ যে তার
পুরো জীবন জুড়ে অংশীদার।
কাঁটায় ভরা পথ ঘেরা
জীবন নয় ফুল বিছানা
নিরাশার মাঝে স্বপ্ন আঁকে
আঁধার ভেদে জ্বলবে আলো
এই আশাতেই জীবন চলা
মেকি সুখের স্বপ্ন দোলা।

২০/১/২২ বসুন্ধরা