আদমদীঘিতে এমপি মহোদয় এর ঈদ উপহার হস্তান্তর

মশিউর রহমান নাহিন আদমদীঘি ( বগুড়া) প্রতিনিধিঃ
বর্তমানে করোনা পরিস্থিতিতে আতঙ্কে পুরো দেশ।চলমান এই লক ডাউনে কর্মহীন হয়ে পরেছে অনেক মানুষ। তাই আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য এড.নূরুল ইসলাম তালুকদার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ২শ টি শাড়ী, ৬০টি লুঙ্গি ও বাচ্চাদের জন্য ৫৫ পিস পোষাক এবং পাশাপাশি তার ব্যক্তিগত তহবিল থেকে ২শ টি শাড়ী, ২শ টি লুঙ্গি, ২শ কেজি সেমাই ও ২শ কেজি দুধ বিতরণ করেছেন বগুড়ার আদমদিঘী উপজেলায়। করোনায় কর্মহীন হয়ে পড়া এলাকার নিম্ন আয়ের দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য মঙ্গলবার (১৯ মে) বিকেলে আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা জাপার সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সুমনের নিকট এসব সামগ্রী হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন- আদমদিঘী উপজেলা জাপার সভাপতি আব্দুল লতিফ, দুপচাঁচিয়া উপজেলা জাপার সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংসদের ব্যক্তিগত সহকারী আবু সায়েম সহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *