কবিতার নামঃ অসমাপ্ত — কবি সৈয়দ হোসেন

ঈশান কোণে সানাই বাজছে
বলাকা জেনে গেছে ধ্বংসের তীব্রতা
আশ্রয় খোঁজে।

চেয়ে দেখি আমার আর বন্ধুর দূরত্ব
ফেরারি স্বপ্নের ভাঙ্গন
খাতা ভর্তি অসমাপ্ত হিসাব।

ফিরে আসলে বাড়ি
আনন্দে আশ্বস্ত হতো যে কুকুরটা
ঘেউ ঘেউ শব্দে
এখন খাদ্য ঘ্রাণে হয় বিভোর।

বিছানা বিলাসী চায়না দিতে বিদায়
তবু দিতে হয় তবু যেতে হয়, হয় অবলীলায়
আর কোন কথা নয়, নয় অভিমান
সঞ্চয় অর্জন সম্ভার।

পড়ন্ত বিকেলের সূর্যটা
গোধুলী রাঙিয়ে কী রেখে যায়, কী বেদনায়, কী মমতায়
শাখায় শাখায় মেখে দিয়ে যায় হৃদয়ের নির্যাস।

ঐ রক্তিম রেখায় চেয়ে দেখো খুঁজে পাবে,
বিলিয়ে দেয়া কামিনীর রেণু
মনে পড়বে চাঁদোয়া রাতের গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *